সিরাজগঞ্জের সলঙ্গায় বুধবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন এএসআইসহ ২ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরিতে ট্রাকে চাপা পড়ে নিহত হন ঈশ্বরদী থানায় এএসআই ইসলাম।
নুরুল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বড়ধুল গ্রামের বাইসন্দা। নিজ বাড়ি থেকে মটর সাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এছাড়াও একই মহাসড়কে র্যা ব-১২র প্রধান কার্যালয়ের সামনে আজ ভোরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় একজন পথচারী মারা গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: