জেলার খবর

হাতিটি আপাতত বাংলাদেশেই থাকছে

হাতি
হাতি

আপাতত বাংলাদেশেই থাকতে হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসা ভারতের বুনো হাতিটি। সে দেশের উদ্ধারকারী দলটি ফিরে গেলেও হাতি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের দলটি।

ভারত থেকে আসা বুনো হাতিটি গত কয়েকদিন ধরে জামালপুরের সরিষাবাড়িতেই অবস্থান করছে। হাটু পানিতে চরাঞ্চল ঘুরে বেড়াচ্ছে এটি। মাঝে মাঝে লোকালয়ে প্রবেশের চেষ্টাও করছে।

হাতিটি কামরাবাদ ইউনিয়ণের চর বড়বাড়িয়া গ্রামে তান্ডব চালিয়ে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে। সোমবার ধারাবর্ষা গ্রামে অবস্থান নিলে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসি। হাতিটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, হাতিটি উদ্ধার করতে আসা তিন সদস্যের ভারতীয় দল ফিরে গেছেন। উদ্ধার করা গেলেও এটি আপাতত বাংলাদেশেই থাকবে বলে জানিয়েছে তারা। হাতিটি উদ্ধারে বাংলাদেশের ১৭ সদস্যের একটি দল কাজ করে যাচ্ছে। বন্যার পানিতে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে তাদের।

গত ২৮ জুন পানির তীব্র স্রোতে ভারতের আসাম প্রদেশের শিশুমারা এলাকার সীমানা পেরিয়ে বুনো হাতিটি বাংলাদেশে প্রবেশ করে। কুড়িগ্রাম , বগুড়া ও সিরাজগঞ্জের প্রায় ৭০০ কিলোমিটার চরাঞ্চল ঘুরে হাতিটি এখন জামালপুরে অবস্থান করছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ