প্রায় ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ঘাট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল সাতটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে, বৈরী আবহাওয়ার কারনে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে, এই নৌরুটে ফেরি পারাপার করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন পরিবহণ শ্রমিক ও যাত্রীরা। বুধবার রাতে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটের মাটি ক্ষয়ে যাওয়ায় চারটি ফেরি অচল হয়ে পড়ে।
পরে বৃহস্পতিবার সকালে দুই নম্বর ঘাটটি চালু করা হয়। তবে, হালকা যানবাহন পারাপার হলেও, বন্ধ রয়েছে ভারী যানবাহন পারাপার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: