জেলার খবর

পাবনায় নিখোঁজদের ১১ জন ঘরে ফিরেছে

পাবনা
পাবনা

গত দুই বছরে পাবনা জেলায় নিখোঁজ ১৬ জনের মধ্যে বিভিন্ন সময়ে ফিরে এসেছেন ১১ জন। তবে এখনো হদিস মেলেনি ৫ জনের। তাদের সন্ধান চেয়ে এরই মধ্যে স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ বলেন, নিখোঁজেরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কি না, তা তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, গত দুই বছরে পাবনা থেকে নিখোঁজ হন ১৬ জন যুবক। পরে ১১ জন ফিরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। এরমধ্যে আটঘরিয়া উপজেলার নাগদাহ গ্রামের ফজলুল হকের ছেলে লিখন হোসেন রয়েছেন। লিখন আটঘরিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। দীর্ঘদিনেও তার কোনো খোঁজ পায়নি পরিবার।

অন্যরা হলেন, ঈশ্বরদী উপজেলার পিয়ারখালি গ্রামের মনোয়ার হাসানের ছেলে সজীব শেখ, নজরুল ইসলামের ছেলে সুমন প্রামাণিক, বেড়া উপজেলার আমিনপুর থানার দড়ি মালঞ্চি গ্রামের আমজাদ মোল্লার ছেলে রফিক মোল্লা এবং চটমোহর উপজেলার ভাবানীপুর গ্রামের চরন সরকারের ছেলে শ্রী শুভংকর সরকার। নিখোঁজ এই ৫ জনের বয়স ১৫ থেকে ২৭ বছরের মধ্যে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

নিখোঁজদের বিষয়ে উদ্বিগ্ন জেলার সচেতন নাগরিক সমাজও। সন্তানদের বিষয়ে আরো সচেতন হতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ