‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬’ বাতিলের দাবিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এ তিন পাবর্ত্য জেলায় দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করছে পাঁচটি বাঙ্গালি সংগঠন।
বৃহস্পতিবার সকাল থেকেই রাঙ্গামাটিতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরণের যানবাহন এবং নৌ চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাটও।
হরতাল সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও গণপরিষদের নেতা-কর্মীরা। তবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পার্বত্য ভূমি কমিশন আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের প্রতিবাদে পাঁচটি বাঙ্গালি সংগঠনের ডাকে বুধবার তিন পার্বত্য জেলায় হরতাল পালন করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: