জেলার খবর

পদ্মা সেতু চালু হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী ২০১৮ সালে পদ্মা সেতু চালু হওয়ার পর আর্থ সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে— এই অঞ্চলের মানুষ গরীব থাকবে না, শুধু জিডিপিই বাড়বে না, এই পদ্মা সেতু দেশের সম্মান বাড়াবে জানিয়েছেন সড়ক পরিবেহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জণ ঘোষ, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান বাবু ও শ্রীনগরের ইউএনও যতন মার্মা প্রমুখ।

এ অনুষ্ঠানে বন্যার্ত ১ হাজার ৯৫ জনের মাঝে নগদ টাকা চাল, চিরা, চিনি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ