জেলার খবর

অবশেষে উদ্ধার হলো হাতিটি

হাতি
হাতি

ভারত থেকে পানিতে ভেসে আসা বুনো হাতিটিকে অবশেষে অচেতন করে ডাঙায় তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাংকুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে হাতিটিকে অচেতন করা হয়। পরে এলাকাবাসী হাতিটিকে টেনে ডাঙায় তোলেন।

হাতিটিকে উদ্ধারে বন অধিদপ্তরের সাবেক উপ-প্রধান বন সংরক্ষক তপন কুমার দে— এর নেতৃত্বে বন বিভাগের উদ্ধারকারী দল স্থানীয় প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহায়তা করে।

পরে বন কর্মকর্তারা বলেন, এক মাস ধরে উদ্ধার চেষ্টার পর ভারতীয় বুনো হাতিটিকে ধরার প্রাথমিক প্রক্রিয়ায় এটিকে অচেতন করা হয়েছে। এখন নিরাপদ জায়গায় নেয়া হয়েছে।

উদ্ধারকারী দলে থাকা ভেটেরিনারি সার্জন সৈয়দ হোসেন বলেন, কামরাবাদ ইউনিয়নের একটি নদীর পাড়েই হাতিটিকে ডার্ট ছোড়া হয়। এরপর হাতিটি প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে কয়রা গ্রামের একটি ডোবায় পড়ে। স্থানীয়দের সহায়তায় রশি দিয়ে টেনে ডাঙায় তোলা হয়েছে হাতিটিকে।

হাতিটি উদ্ধারে আসা ভারতীয় প্রতিনিধি দল বিফল হয়ে ফিরে যাওয়ার ২ দিন পর বাংলাদেশি উদ্ধারকারীরা সফল হল বলে জানান তিনি।

জানা গেছে, হাতিটি উদ্ধারের পর বাংলাদেশের কোনো সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। পরে গারো পাহাড়ের বনে ছেড়ে দেয়া হবে যাতে ভারত থেকে আসা হাতির পালের সঙ্গে চলে যেতে পারে।

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে হাতিটি ভেসে আসে। গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে।

এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে।

২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ী উপজেলায় গিয়ে পৌঁছায়। তখন থেকেই হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ