জেলার খবর

যশোরে হিজবুত তাহরীরের ৩ নেতার আত্মসমর্পণ

আত্মসমর্পণ
আত্মসমর্পণ

যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের ৩ নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দেশে কোনো জঙ্গি সদস্যর আত্মসমর্পণের এটাই প্রথম ঘটনা। আত্মসমসর্পণকারীদের জঙ্গি সংশ্লিষ্টতায় বিস্মিত হয়েছেন তাদের স্বজন ও এলাকাবাসী।

আমাদের সংবাদদাত জানিয়েছেন, যশোরের পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল, শহরের খোলাডাঙ্গা এলাকার ৩ যুবক জঙ্গি তৎপরতায় যুক্ত। তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল তারা। বিষয়টি জানতে পেরে স্বজনদের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পনের প্রস্তাব দেন সাদ্দাম ইয়াসির সজল, রায়হান আহমেদ ও মেহেদী হাসান পাশা নামের সন্দেহভাজনরা।

পরে আরবপুর চেয়ারম্যান সাহারুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে আত্মসমর্পন করেন তারা। দেশে জঙ্গি সদস্যদের আত্মসমর্পনের ঘটনা এ প্রথম। ৩ জনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নেতা বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের ঘটনাকে সাধুবাদ জানিয়েছে পুলিশ। আত্মসমর্পনকারী জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে, আত্মসমর্পনকারী ৩ যুবকের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে কোন ধারণা ছিল না বলে জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তাদের আচরণে কখনোই কারো সন্দেহ হয়নি।

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়, আত্মসমর্পনকারী জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে ও জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ