জেলার খবর

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবি, ৫ জনের মরদেহ উদ্ধার

ট্রলারডুবি
ট্রলারডুবি

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া দুটি ভারতীয় ট্রলারের নিখোঁজ ১৭ আরোহীর মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার ও জীবিত অবস্থায় পাওয়া গেছে আরো দুজনকে।

যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ড।

মংলায় কোস্ট গার্ডের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, রোববার ভোরে হিরণ পয়েন্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে পাঁচ জনের ভাসমান মরদেহ পাওয়া যায়।

শনিবার বেলা ২টার দিকে খারাপ আবহাওয়ায় এমভি মহাগৌরী ও এমভি প্রসেনজিত নামে মাছধরা ট্রলার দুটি ডুবে যায়— দুই ট্রলারে ১৭ থেকে ২০ জন ছিলেন বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, সন্ধ্যায় হিরণ পয়েন্টে থাকা নৌবাহিনীর জাহাজ বিএনএস সাঙ্গু একটি মেসেজ পাওয়ার পর উদ্ধার কাজ শুরু করে পরে মংলা থেকে যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাহাজ।

এছাড়া তিনটি স্পিড বোট, একটি হেলিকপ্টার ও ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ সরোজিনী নাইডু উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে কর্মকর্তারা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ