জেলার খবর

পানিবাহিত রোগে আক্রান্ত বানভাসীরা

পানিবাহিত রোগে আক্রান্ত বানভাসীরা
পানিবাহিত রোগে আক্রান্ত বানভাসীরা

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো নানা দুর্ভোগে দিন কাটছে বন্যা দুর্গত মানুষেদের।

চর্মরোগসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সেখানে দেখা দিয়েছে চর্ম রোগ, ডায়রিয়া, আমাশয়সহ নানা পানি বাহিত রোগ। ফলে বন্যার্তদের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

বন্যা দুর্গতের ত্রাণ সহায়তাসহ চিকিৎসা সেবা প্রদান করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিকে, বন্যার পর নদী ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসত বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমি।

ভাঙনের শিকার হয়ে অনেকই আশ্রয় নিয়েছেন সড়ক বা বাঁধের ওপর। খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন তারা।

দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ