ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার হওয়া বুনো হাতিটি শনিবার বাঁধন ছিড়ে আবার জলাশয়ে নেমে পড়ে। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় তাকে আবার ডাঙায় তোলা হয়।
এদিকে, জ্ঞান ফেরার পর অশান্ত হয়ে আশপাশের এলাকায় আবারো তাণ্ডব চালিয়েছে বুনো হাতিটি। প্রাণীটিকে শান্ত করার চেষ্টা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, সিলেট থেকে আরো ৩টি পোষা হাতি এনে বুনো হাতিটিকে বশে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা কামরাবাদ ইউনিয়নের কয়ড়া এলাকায় চেতনানাশক ইনজেকশন দিয়ে হাতিটিকে অজ্ঞান করার চেষ্টা করা হয়। এরপর হাতিটি চেতনা হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। পরে বনকর্মকর্তারা দড়ি দিয়ে বেঁধে হাতটিকে ডাঙায় তোলে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: