জেলার খবর

বঙ্গবন্ধুকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীনভাবে শ্রদ্ধা জানাতে হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি— উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, কিছু কুলাঙ্গা ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। এ দেশে যতোবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ততোবারই বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন তিনি।

এ সময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টায় রয়েছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ