ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১০ লঞ্চের কেবিন থেকে মঙ্গলবার এক তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তরুণীর স্বামীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার ঢাকা থেকে পারাবাত-১০ লঞ্চের স্টাফ কেবিন ভাড়া নিয়ে আনিস ও তার স্ত্রী মিলা বরিশালে যাচ্ছিলেন। পথে রাত আড়াইটার দিকে আনিস তার চাচাতো ভাই কালাম ও তুষার নামের এক সহযোগিকে কেবিনে ঢুকিয়ে নিজে বেরিয়ে যায়। কালাম ও তুষার কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ করে মিলাকে গলা কেটে খুন করে। এসময় ধস্তাধস্তির শব্দ শুনে কেবিনের বাইরে থাকা যাত্রীরা এগিয়ে আসেন।
হত্যাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাদের ধরে ফেলেন। আনিসকেও লঞ্চের ছাদ থেকে আটক করেন তারা। পরে, তাদের পুলিশে দেয়া হয় বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: