বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সিগঞ্জের মাওয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের ৩টি ঘাটের লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে।
বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট নৌপথে নৌযান চলাচল না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএয়ের উপ-পরিচালক জহিরউদ্দিন চৌধুরী বলেন, সকাল থেকে পদ্মা বেশ উত্তাল— নদীতে স্রোতও বেশি এ কারণেই মাওয়া পয়েন্টে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এছাড়াও মাওয়ার সঙ্গে কেওড়াকান্দি, কাঠাঁলবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটের নৌপথে লঞ্চ, সিবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: