জেলার খবর

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্রীডের সমস্যার কারণে বুধবার দ্বিতীয় দিনও উৎপাদন বন্ধ রয়েছে।

বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সমিটারে সমস্যা দেখা দেয়ায় মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এরপর ট্রান্সমিটার সারানোর সরঞ্জাম নিয়ে আসা একটি ট্রাক নির্মাণাধীন ৩য় ইউনিটের কাছে খাদে পড়ে। ট্রাক উদ্ধারের প্রয়োজনে মঙ্গলবার সকালে কেন্দ্র থেকে ২৩০ থেকে ১২৫ কেবি সরবরাহ লাইন বন্ধ রাখা হয়।

আর এরপর জাতীয় গ্রীডে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ।

তিনি আরো বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। অবশ্য, বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ