জেলার খবর

সুন্দরবন ট্রলার ডুবি: আরো ৩ মরদেহ উদ্ধার

ট্রলার ডুবি
ট্রলার ডুবি

সুন্দরবনের হিরণপয়েন্টের কাছে বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের ডুবে যাওয়া ট্রলারের আরো ৩ জনের মরদেহ বুধবার উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। এখনো নিখোঁজ রয়েছে ৬ জন।

কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে মংলা বন্দরের হিরণপয়েন্ট এলাকা থেকে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলার এফভি মহাগৌরীকে উদ্ধার করা হয়। এসময় ট্রলারের ইঞ্চিন রুম থেকে আরো ৩ ভারতীয় জেলের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্রলার ও মরদেহ ৩টি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার বিকালে বঙ্গোপসাগরে ১৭ জন জেলে নিয়ে ডুবে যায় ভারতীয় মাছ ধরা ট্রলারটি।

এদিকে, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বরগুনা থেকে ছেড়ে যাওয়া এফবি অভি ও এফবি ভাইবোন নামের দুটি ট্রলার ডুবে ১৬ জেলে নিখোঁজ রয়েছে। মায়ের দোয়া নামে পটুয়াখালীর একটি মাছধরা ট্রলার বঙ্গোপসাগরে ডুবে ১৮ জেলে নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

এছাড়া সন্ধান পাওয়া যাচ্ছে না আরো ৮টি ট্রলারের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ