পদ্মা সেতুর ৩৭ ভাগ কাজ শেষ— ডিসেম্বরে বসানো হবে ২টি স্প্যান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৩৭ ভাগ শেষ হয়েছে এছাড়া ২৭টি পাইলিং বসানো হয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, অনেকে মনে করছেন এখনো পদ্মা সেতু দেখা যাচ্ছে না— তাদের জন্য সু-খবর আগামী ডিসেম্বরে পদ্মার সেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে এরপরেই পদ্মার সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: