চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য সন্দেহে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক এক ছাত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো : চবির সাবেক ছাত্র মো. ফরহাদ, অন্য ২ জন মো. এমরান ও আহমেদ হোসেন রনি ওরফে রুবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের ছাত্র।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর পাঠানটুলি, কর্ণফুলী থানার শিকলবাহা ও পটিয়া উপজেলার ধলঘাট থেকে বাংলাটিমের সদস্য সন্দেহে চবির সাবেক এক ছাত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় আটকদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: