জেলার খবর

ঝিনাইদহে বাড়ছে নিখোঁজের সংখ্যা

নিখোঁজ
নিখোঁজ

ঝিনাইদহে আবারো বাড়ছে নিখোঁজের সংখ্যা— স্বজনদের অভিযোগ, সাদাপোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। সম্প্রতি নিখোঁজ এমন ১০ জনের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া বটতলা এলাকার হোসেন আলী মোল্লার ছেলে যুবলীগ কর্মী জাহিদ প্রায় ২ মাস ধরে নিখোঁজ।

স্বজনদের দাবি, জাহিদের কর্মস্থল স্থানীয় একটি পলিথিন ফ্যাক্টরি থেকে পুলিশ পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকেই সে নিখোঁজ।

গত দুই মাসে সদর উপজেলার জাহিদ ছাড়াও নিখোঁজ হয়েছে সোহেল রানা, শিক্ষক মিনারুল, কালীগঞ্জের হোমিও চিকিৎসক আব্দুল হাইসহ কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলার ৯ জন।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ১২ আগষ্ট নিখোঁজের ৭ দিন পর হরিণাকুন্ডু পুলিশ হত্যা মামলার আসামি জামাত নেতা ইদ্রিস আলী ওরফে পান্নার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ প্রসঙ্গে পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনায় তার (হরিণাকুন্ডু) মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে কথা বলতে গেলে পুলিশের কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ