জেলার খবর

বৈকন্ঠপুর চা বাগান শ্রমিকদের মানবেতর জীবন যাপন

৬ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

চা বাগান শ্রমিক
চা বাগান শ্রমিক

মজুরি, রেশন ও চিকিৎসা সেবা ৪ মাস ধরে না পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন হবিগঞ্জের বৈকুন্ঠীপুর চা বাগানের শ্রমিকরা। পরিবারের প্রায় দুই হাজার সদস্যদের নিয়ে অর্ধাহার ও অনাহারে দিন পার করছেন শ্রমিকরা। চিকিৎসার অভাবে এরইমধ্যে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তাদের।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা রেশন দেয়া হলেও সমস্যার সমাধান না হওয়ায় রাস্তায় নেমে আন্দোলন করছেন শ্রমিকরা।

আমাদের সংবাদদাতা জনিয়েছেন, হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯৫৫ একর ভূমি নিয়ে গড়ে ওঠেছে বৈকুন্ঠীপুর চা বাগান। বাগানে চা উৎপাদন ও বাগান পারিচালনায় ৪১৫ জন শ্রমিক ও ৮ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন দীর্ঘদিনের ধরে।

শ্রমিকরা নিয়মিত মজুরি-ভাতা, রেশন ও চিকিৎসা সুবিধা পেয়ে থাকলেও গত ৪ মাস ধরে তা বন্ধ রয়েছে। অনাহারে অর্ধাহারে থেকে বিনা চিকিৎসায় ৬ জনের মৃত্যু হয়েছে, দাবি শ্রমিকদের।

পরিবার পরিজন নিয়ে দিশেহারা শ্রমিকরা তাই মজুরি-রেশন ও চিকিৎসা সেবার দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করছেন। তারা জানান, ৪ মাস আগে বাগানের ব্যবস্থাপক মজুরি পরিশোধ না করেই উধাও হয়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শ্রমিকরা বারবার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। দ্রুত পাওনা পরিশোধ করা না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দেয়ার কথা জানিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।

এরইমধ্যে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় প্রধান নজরুল ইসলাম।

আর হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, বাগান কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে বাগানের লিজ বাতিল করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ