খুলনা-কলকাতা রেলপথ চালুর বিষয়ে দুই দেশের সরকার সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
শুক্রবার সকালে যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিগগিরই খুলনা-কলকাতা রেলপথের কার্যক্রম শুরু হবে— উল্লেখ করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘খুলনা-করকাতা রেলপথের ব্যাপারে উভয় দেশের সরকার সিদ্ধান্তে পৌঁছেছে। পেট্রাপোল-বেনাপোল রুটে এটা চালু হবে। যতো তারাতারি সম্ভব আমরা এর কার্যক্রম শুরু করবো।’
এ সময় দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ও যশোর জেলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
পরে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন ভারতীয় হাই- কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: