ভোলার মনপুরায় মেঘনা নদীতে শুক্রবার মাছ ধরার সময় ট্রলারে হামলা চালিয়ে ৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় ২ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোররাতে গভীর নদীতে ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে বের হলে মেঘনা নদীর জাগলারচর এলাকায় একদল জলদস্যু ট্রলারটি ঘিরে ফেলে হামলা চালায়। এ সময় দুই জেলে গুলিবিদ্ধ হন।
পরে মুক্তিপণ আদায়ে দস্যুরা অপহরণ করে ৫ জেলেকে। অপহৃত জেলেদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: