গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার আগুন শনিবার পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা গেছে, গাজীপুরের পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আজ রাত ১টার দিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ওই কারখানার তিন তলার গোডাউনে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে তা কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সকাল ৬টার দিকে ৫ ঘণ্টা চেষ্টার পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে আগুন পুরোপুরি নেভাতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে ওই কারখানার বিপুল সংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল জানান, সকাল ৬টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরে তা আবার ছড়িয়ে পড়ে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।