জেলার খবর

আফসানা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন

ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা ফেরদৌসীর খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার মৌলভীবাজার শহরের চৌমুহনী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

এ সময় আয়োজিত সমাবেশে আফসানার হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, আফসানা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিনকে এখনোও ধরতে পারেনি পুলিশ। ঠিক কোথায় থেকে আফসানাকে হাসপাতালে নেয়া হয়েছিল তাও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, তেঁজগাও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে রবিন কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে আফসানাকে হত্যা করেছে।

তবে সন্দেহভাজন রবিনসহ তার বন্ধুদের ধরতে পারলে ঘটনার রহস্য উদঘাটন হবে— উল্লেখ করে মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহাম্মদ বলেন, তাদের ধরার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, মিরপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল আফসানা ফেরদৌস এবং ছাত্র ইউনিয়নের কর্মীও ছিল সে। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের একটি হাসপাতাল থেকে আফসানার মৃতদেহ নিয়ে যায় পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ