জেলার খবর

নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আনসারুল্লাহ

আনসারুল্লাহ বাংলা টিম
আনসারুল্লাহ বাংলা টিম

চট্টগ্রামে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম। পুলিশ বলছে, গত দেড় মাসে আনসারুল্লাহর কয়েকজনকে গ্রেপ্তারের পর জঙ্গি তৎপরতার নানা তথ্য মিলেছে। জঙ্গিদের অনেকেরই আবার ছাত্র শিবিরের সঙ্গেও জড়িত।

এছাড়া তারা অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

চট্টগ্রামে গত দেড় মাসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কমপক্ষে ১৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। সবশেষ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আনসারুল্লাহর ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীরা আনসারুল্লাহর ব্যানারে চট্টগ্রামে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তাদের কেউ কেউ ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত।

এরইমধ্যে সীতাকুন্ড থেকে আটক কয়েকজন পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। চট্টগ্রামকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতা, সদস্য সংগ্রহ ও বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার চেষ্টা ছিল তাদের।

জঙ্গিদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নজরদারি করছে। হলে হলে অভিযান চলানোসহ অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা করে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এদিকে, ২০১৩ সাল থেকে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরির পাশাপাশি নিখোঁজদের কেউ জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে কি-না? তা-ও খতিয়ে দেখছে চট্টগ্রাম নগর পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ