জেলার খবর

ফরিদপুরে ঝড়ে জুট মিলের ঘর ভেঙে শ্রমিকসহ নিহত ৪

ফরিদপুরে ঝড়ে ভেঙেছে জুট মিল
ফরিদপুরে ঝড়ে ভেঙেছে জুট মিল

ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে রোববার ৩ শ্রমিকসহ চার জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৫০জন।

সকাল থেকেই ফরিদপুরে বৃষ্টি হচ্ছিল বেলা সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়, ঝড়ে বাকন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের একটি টিন শেড ঘর ভেঙে পড়ে এতে ৫০ শ্রমিক আহত হন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিরেন সিকদার (৫০) নামের একজন ও মালতি রানী মণ্ডল (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। আরো একজনের পরিচয় জানা যায়নি।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, উদ্ধার তৎপরতা এখনও চলছে।

সদর উপজেলার আলিয়াবাদ, বাখুণ্ডা, কোমরপুরসহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে ওই তিন শ্রমিক ছাড়াও গেরদা ইউনিয়নের কেশবনগর এলাকায় ধীরেন বিশ্বাস নামে এক ব্যক্তিও মারা গেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা তিন শ্রমিকের মরদেহ ও আহত শতাধিক শ্রমিককে ভেতর থেকে বের করে এনেছেন।

মিলের শ্রমিক আল-আমিন জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার শিফটে এ গ্রুপে ৪০০ শ্রমিক কাজ করছিলেন ভেতরে। ঝড় শুরুর পর পরই টিনশেড ভেঙে যায়। এ সময় শতাধিক শ্রমিক আটকা পড়েন। বাকিরা বের হয়ে আসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ