কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া উছেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের গাজাইটারী গ্রামের অতুল কুমার সেনের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। পরে পরিবারের লোকজনের চলাফেরায় সন্দেহ হলে দুপুরে এলাকাবাসী বাড়িতে ঢুকে গৃহবধু কমলী রানীর মরদেহ ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই পরিবারের লোকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে- অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।