জেলার খবর

চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার মালিক-শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর

সিটি করপোরেশনের কর ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত বাতিলসহ ৭ দফা দাবিতে আজ (সোমবার) থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার টেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের প্রায় ১১ হাজার প্রাইম মুভার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় বন্দরের কন্টেইনার আনা-নেয়া ব্যাহত হওয়ায় কনটেইনার ও জাহাজ জটের আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দর ব্যবহারকারীরা বলেন, এতে আমদানি-রপ্তানিসহ উৎপাদন ও সরবরাহ খাতে অচলাবস্থা সৃষ্টি হতে পারে।

প্রাইম মুভার টেইলর অপারেটরদের কর কমানো, হেভি লাইসেন্স প্রদান ও পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবি মেনে না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ