জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোমবার রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) ৫ সদস্য আহত হয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, সন্ধ্যায় রহিজ উদ্দিনকে কসবার গোপীনাথপুর এলাকা থেকে আটক করা হয়। ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে তাকে নিয়ে রাতে অভিযানে যায় পুলিশ। রাত দেড়টার দিকে গোপীনাথপুর এলাকার কোনাবাড়িতে যাওয়ার পর রহিজের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় রহিজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় কসবা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন, এসআই সোহেল শিকদার, কনস্টেবল সাইফুল, সোহাগ ও ফারুক আহত হন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ