নড়াইলে ট্রাকের ধাক্কায় সোমবার ব্যাটারী চালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে ক্ষিরই বোঝাই একটি ট্রাক নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা ৩ বছরের শিশু তৃষা মারা যায়। গুরুতর আহত হয় ৩ জন।
তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চৈতী বিশ্বাস নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। পরে, পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: