কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বেসরকারি ছাত্রী নিবাসে বিস্ফোরণে ঘটনায় অর্থনীতি বিভাগের নবম ব্যাচের ছাত্রী ফাহমিদা হাসান নিশা মারাত্মক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তবে বিস্ফোরণটি বোমা না অন্য কিছু তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে ওই ছাত্রী ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকায় প্রশান্তি ছাত্রী নিবাসের পঞ্চম তলা ভবনের নীচ তলায় নিশা থাকতো। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে ওই এলাকায় কেঁপে উঠে। এতে ওই ছাত্রীর পুরো শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, ‘ঘটনার পরই ঘটনাস্থলে র্যা ব, পুলিশ, ডিবির টিম ছুটে যায় তারা এখনো সেখানে অবস্থান করছেন, কি কারণে ওই বিস্ফোরণ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।