জেলার খবর

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃহস্পতিবার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেনন।

তারা হলেেন: কামারখন্দ উপজেলার ভারাঙ্গা ছানোয়ার হোসেন ছানু (৩২) এবং পাবনার চাটমোহর উপজেলার আংকুরিয়া গ্রামের লুৎফর রহমান (৫৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অপরাধ দমন বিশেষ শাখার ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোরে উপজেলার জামতৈল কলেজপাড়া রেলস্টেশনের অদূরে হোসেন মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর জানতে পারি। এ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাব সেখানে পৌঁছানো মাত্র অপরাধীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই জন নিহত হন এবং বাকিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, দু'টি ধারালো ছোড়া ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ সদস্য।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ