ভোলার মনপুরার মেঘনা নদীতে শুক্রবার এক জেলেসহ মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের হামলায় ৫ জেলে আহত হন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলেরা ট্রলার নিয়ে ইলিশ মাছ শিকার করতে গেলে রাত ১২টার দিকে জলদস্যুরা হামলা চালায়।
এসময় জেলেরা প্রতিরোধ করতে চাইলে জলদস্যুরা ধারালো অস্ত্র দিয়ে জেলেদের ওপর হামলা চালায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: