জেলার খবর

সুন্দরবনে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইজ্যা বাহিনীর প্রধান নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের ফুলতলা এলাকায় শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান আবু বক্কর সর্দার ওরফে বক্কর নিহত হয়েছে।

খুলনা র‌্যাব-৬-এর পরিচালক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার রফিকুল ইসলাম বলেন, সাইজ্যা বাহিনীর প্রধান ও তার সহযোগীরা সুন্দরবনের ফুলতলা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল সকালে সেখানে অভিযান চালায়।

ওই সময় জলদুস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে সাইজ্যা বাহিনী প্রধান আবু বক্কর সর্দারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ২টি দা ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ