জেলার খবর

কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ জনের মৃত্যু

মাইক্রোবাস খাদে, পাঁচ জনের মৃত্যু
মাইক্রোবাস খাদে, পাঁচ জনের মৃত্যু

কুমিল্লার লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার পৌরসভা এলাকার ছিলোনিয়া ব্রিজের কাছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে

তারা হলেন মো. ইউনূস মিয়া (৬১), তার স্ত্রী শ্যামনা বেগম (৫৫) ও ছেলে ওমর ফারুক (৩২)। তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

বাকি দুজন হলেন: লক্ষ্মীপুরের নুরুননবী (২৮) ও নোয়াখালীর লাতু মিয়া (৩৯)।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি নোয়াখালীর দিক থেকে ঢাকায় যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার পৌরসভা এলাকার ছিলোনিয়া ব্রিজের কাছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি গভীর খাদে পানির মধ্যে পড়ে যায়।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, রাতেই পাঁচ জনের উদ্ধার করা হয়েছে।

ওসি আবদুল্লাহ জানান, দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন।

খবর পেয়ে লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও নিহত যাত্রীদের উদ্ধার করা হয়।

তিনি বলেন, মাইক্রোবাস চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি— ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ