জেলার খবর

রাঙ্গামাটির পাহাড়ি গ্রামে গ্যাসের সন্ধান, জ্বলছে আগুন

গ্যাসের সন্ধান
গ্যাসের সন্ধান

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের যৌথ খামারপাড়া এলাকায় গত কয়েক দিন ধরেই গভীর নলকুপের পাইপ দিয়ে গ্যাস জাতীয় পদার্থ ও লবনাক্ত পানি নির্গত হচ্ছে। এ ঘটনায় কৌতুহল ও চাপা আতংক বিরাজ করছে এলাকাবাসির মধ্যে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাপছড়ি ইউনিয়নের যৌথ খামারপাড়া এলাকাটি রাঙ্গামাটি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ৮মাস আগে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ যৌথ খামারপাড়ার পাহাড়ের প্রায় ৬০০ ফুট নিচে খাবার পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ করে।

তবে টিউবওয়েলের পাইপ কয়েকশো ফুট গভীরে যাওয়ার পরপরই সেখান থেকে পাইপে গ্যাস জাতীয় পদার্থ উঠে আসতে থাকে।

নলকুপের পাইপের মধ্যে আগুন দেয়া হলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠে। এছাড়াও এ নলকুপের পাইপ দিয়ে লবনাক্ত পানি নির্গত হচ্ছে। গ্যাস জাতীয় পদার্থ ও লবনাক্ত পানি নির্গত হওয়া নিয়ে এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে এলাকাবাসীদের অনেকেই নির্গত গ্যাস রান্নার কাজে ব্যবহার করছেন।

রাঙামাটি সদর সাপছড়ি ইউনিয়নের মেম্বার রিটন বড়ুয়া বলেন, এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এখনো কোনো পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়নি। তবে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক।

দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রশাসন এ ঘটনার কারণ উদঘাটন করবে এমনটিই দাবি এলাকাবাসির।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ