জেলার খবর

ফারাক্কার গেইট খোলায় রাজশাহী-কুষ্টিয়া-চাঁগঞ্জের গ্রাম প্লাবিত

বন্যা পরিস্থিতির অবনতি
বন্যা পরিস্থিতির অবনতি

ভারতের বিহারে বন্যাল হওয়ায়র ফলে ফারাক্কা বাধের সবগুলো গেইট খুলে দেয়ায় বিপজ্জনক গতিতে পানি বাড়ছে বাংলাদেশের পদ্মা নদীতে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ গতিতে পানির উচ্চতা বাড়তে থাকলে পদ্মার বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, গঙ্গার পরিস্থিতির উন্নতি ঘটাতে ভারত ফারাক্কা বাধের ১০৬টি গেইটের সবগুলোই খুলে দিয়েছে।

এতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়নের ৩৫টি এবং ভোড়ামারা উপজেলার ২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ৬০ হাজার মানুষ।

ব্যাপক ফসলহানীসহ দুর্গত এলাকার মানুষ খাবার ও পানির তীব্র সংকটসহ নানা দুর্ভোগে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের মতে এখানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধানসহ কয়েক হাজার হেক্টর জমির পাট, কাঁচা মরিচ। দুর্গত এলাকায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখে দিয়েছে।

গোবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বানভাসী এলাকার মানুষেরা।

চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ জানিয়েছেন, দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক বলেন, বন্যা পরিস্থিতি আরো অবনতির হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, যে গতিতে নদীতে পানি বাড়ছে তাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হার্ডিঞ্জ সেতু এলাকায় পদ্মার পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ