জেলার খবর

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জঙ্গি নিহত

বগুড়া
বগুড়া

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোমবার জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার খালেদসহ ২ জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো: জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০) ও আরেকজনের নাম রিপন (২৮)।

বগুড়ায় পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নইলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জেএমবির খালেদ তার সহযোগীদের নিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে শেরপুরের নইলাপাড়া গ্রামে অবস্থান করছিল। গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযানে যায়। সেখানে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে তারাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় দুই জঙ্গি আহত হয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জেএমবির খালেদ দিনাজপুরের কান্তজিউর মন্দিরে বোমা বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ