জেলার খবর

চাঁদপুরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, আশঙ্কাজনক দগ্ধ ৬ জন

চাঁদপুরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ
চাঁদপুরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ

চাঁদপুরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে ১৫ জন দগ্ধ হয়েছেন—তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েল এজেন্সির একটি গুদামে, ট্যাঙ্ক-লরিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই সেখানে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।

খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কমান্ডার ফারুক জানান, ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে যমুনা অয়েল এজেন্সির মালিক মিজানুর রহমানও রয়েছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, আগুনে দগ্ধ ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার জনের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ এবং দুজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে।

আহত ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার চাঁদপুরের হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ