জেলার খবর

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুক্রবার অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থাল থেকে ১টি শাটার গান, ৫টি বোমা, গাছ কাটার করাত, ৪টি রামদা ও রশি উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, রাত তিনটার দিকে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর-কড়াইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ টহল গাড়িটি পিরোজপুর-কড়াইতলা স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলানো দেখতে পায়। এসময় পুলিশ সেখানে দাঁড়ালে ১০-১২ জন ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি ডাকাতরা পালিয়ে যায়।

পরে পুলিশ অজ্ঞাত ওই ডাকাতের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ