লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।
নিহত মহুবর রহমান কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মারগাড়া বগুড়াপাড়া এলাকার নজু প্রামাণিকের ছেলে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুড়িরহাট সীমান্ত দিয়ে প্রায় ২৫ জনের একটি দল ভারতের অভ্যন্তর থেকে গরু নিয়ে ফেরার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় বাড়ি নেয়ার সময় মৃত্যু হয় মহুবর রহমানের আর অপর ২ জনকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনার পর বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: