জেলার খবর

ট্যাবলেট না খাইয়েই গরু মোটাতাজা করছে গোপালগঞ্জবাসি

গরু মোটাতাজা করছে গোপালগঞ্জবাসী
গরু মোটাতাজা করছে গোপালগঞ্জবাসী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাখালী গ্রামের প্রায় ২৫০ পরিবার ক্ষতিকারক স্টেরয়েড ইনজেকশন বা ট্যাবলেট না খাইয়েই গরু মোটাতাজা করে থাকেন।

খড়, ভূষি আর প্রাকৃতিক ঘাষ খাইয়ে তারা গরু মোটাতাজা করে তা বাজারে বিক্রির উপযোগী করে তোলেন। যুগ যুগ ধরে এ গ্রামের লোকজন গরু লালন-পালন করে তা বাজারে বিক্রি করে সংসার চালিয়ে আসছেন। এ গ্রামের মানুষ এটাকেই প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঈদের আগে এসব গরু বিভিন্ন কোরবানীর পশুর হাটসহ আশপাশের এলাকার হাটে বিক্রি হবে। ভাল দাম পাওয়ার আশায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাখালী গ্রামের প্রায় ২৭০০ গরু আকর্ষণীয় করে তুলতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা।

গরু মোটাতাজা ও লালন-পালনে সবুজ ঘাস, ভূষি, খৈল, খড় ও সুষম খাবারেই বেশি আস্থা রাখছেন খামারিরা। বাজার থেকে ছোট ছোট গরু কিনে তা ৬ থেকে ৭ মাস লালন-পালন করে বছরের এ সময়টা ভাল দামেই বিক্রি করেন তারা।

তবে প্রতিবেশী দেশ ভারত থেকে গরু না এলে আরো বেশি লাভবান হবেন বলে আশাবাদী খামারিরা। ক্ষতিকর ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার না করে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ, কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে পশু মোটাতাজা করে থাকেন তারা।

জেলার প্রাণী বিভাগ থেকে এসব গরু খামারিদেরকে বুদ্ধি-পরামর্শ এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী।

এরইমধ্যে গরুকে কোনো রকম মোটাতাজা করার ওষুধ না দিয়েও মোটা-তাজা করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে এ অঞ্চলের খামারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ