জেলার খবর

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ
বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের বাহুবলে শনিবার রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২০ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সুবল সুত্রধরের সঙ্গে পাশের বাড়ির পরিতোষ সূত্রধরের মধ্যে রাস্তায় চলাচল নিয়ে প্রথমে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত হন ওই গ্রামের কৃষ্ণ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রী অপু সুত্রধর। আহত হন আরো ২০ জন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত অপু সুত্রধরের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ