জেলার খবর

তিন পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

তিন পার্বত্য  জেলায় চলছে হরতাল
তিন পার্বত্য জেলায় চলছে হরতাল

সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইনের বিরোধিতায় পাহাড়ে বসবাসরত বাঙালিদের পাঁচ সংগঠনের আহ্বানে রোববার তিন পার্বত্যপ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সকাল থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে—বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে দোকানপাট।

রাঙামাটি কতোয়ালি থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, সকালে শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করে তবে কোথাও বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকার অধিকাংশ দোকান পাট বন্ধ রেখেছেন ব্যছবসায়ীরা। সড়কপথে যান চলাচলের পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নৌ- রুটও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে রয়েছেন বলে জানান ওসি।

পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতার পরিবর্তন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের পর গত ৯ আগস্ট তা অধ্যা্দেশ আকারে জারি করা হয়।

আন্দোলনরত সংগঠনগেুলোর দাবি, সংশোধিত এ আইনের ফলে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবে।

পাঁচ সংগঠন হল পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দিয়ে পার্বত্য গণপরিষদ মহাসচিব আলম খান বলেন, সরকার যে পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন জারি করেছে তাতে এ এলাকায় বাঙালিদের ভূমির অধিকার ক্ষুণ্ণ হবে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে। সেই চুক্তি অনুযায়ী পাহাড়ের ভূমির অধিকার নিয়ে বিরোধ নিষ্পত্তিতে এই কমিশন গঠন করা হয়।

পুরনো আইনে কমিশনের চেয়ারম্যানের হাতে একক সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা থাকায় ওই কমিশন কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ করে আসছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), যিনি জনসংহতি সমিতির সভাপতি।

জনসংহতি সমিতিসহ পাহাড়িদের বিভিন্ন সংগঠনের দীর্ঘ আন্দোলনের পরই সরকার চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে আইন সংশোধনের উদ্যোতগ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ