জেলার খবর

চাঁদপুরে দগ্ধ আরো একজনের মৃত্যু

 চাঁদপুরে দগ্ধ আরো একজনের মৃত্যু
চাঁদপুরে দগ্ধ আরো একজনের মৃত্যু

চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজন রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মাসুদ মিয়াকে (২৮) মৃত ঘোষণা করেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মাসুদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। চার দিন আগে ওই ঘটনায় দগ্ধ সাত জনের মধ্যেব এ নিয়ে তিন জন মারা গেলেন।

মাসুদ মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মান্নান গাজীর ছেলে। তিনি তেলের ট্যাঙ্কারের কর্মচারী ছিলেন।

গত বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট্যাঙ্ক লরি থেকে একটি গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পরে গুদাম ও এর পাশের একটি ভবনে আগুন ধরে যায়। ওই ঘটনায় দগ্ধ সাত জনের মধ্যেে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্যাঙ্ক লরির চালক নূর মোহাম্মদ এর আগে বৃহস্পতিবার গুদাম মালিক মিজানুর রহমানের ছেলে রায়হান মারা যন।

দগ্ধদের মধ্যেে মামুনের বাবা মিজানুর রহমান (৫০), বাদশা মিয়া (৫০) ও দেলোয়ার ভূইয়া (৩৫) বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ