তিন পার্বত্য অঞ্চলের প্রত্যেক মানুষের ভূমি নিয়ে অভিযোগ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক।
রোববার রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকে তিনি একথা বলেন।
ভুমি কমিশন কার্যকর হলে পাহাড়ে বসবাসরত বাঙালিদের উচ্ছেদ করা হবে, তাদের এমন ধারণা অমূলক বলেও জানান বিচারপতি।
দ্রুত সমস্যা নিরসনে তিন পার্বত্য জেলাতেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা অফিস করার কথাও জানান আনোয়ারুল হক।
বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও তিন পার্বত্য জেলার সার্কেল চিফ জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও রাজা দেবাশীষ রায়।
এছাড়াও, এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ অন্যান্যরা।
গত ১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের পর, এটিই কমিশনের প্রথম বৈঠক।