মাদারীপুরের হাউজদী এলাকায় মাহিন্দ্রের ধাক্কায় সোমাবার কাওছার হাওলাদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হন ৩ জন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে হাউজদীর এলাকায় দ্রুত গতিতে আসা মাহিন্দ্র এক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কাওছার হাওলাদার গুরুত্বর আহত হন। সদর হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আহতরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: