জেলার খবর

মুক্তি পর হাসপাতালে শফিক রেহমান

শফিক রেহমান
শফিক রেহমান

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান মঙ্গলবার মুক্তি পাওয়ার পর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. সাখাওয়াত বলেন, বিকেল পৌনে ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে সরাসরি তাকে বারডেমে আনা হয়েছে আর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক একে আজাদ খানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিনের পর মুক্তি পান তিনি।

বেলা ১২টা ৫০ মিনিটে মুক্তির পর তার স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে গোলাপ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

গত বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে জামিন পর্যবেক্ষণসহ এ আদেশ দেয়। এর আগে হাইকোর্ট তার জামিন আবেদন নাকচ করে।

তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করে দেশের সর্বোচ্চ আদালত।

শফিক রেহমানের আইনজীবীরা জানান, এতে তার মুক্তিতে আর বাধা নেই।

উল্লেখ, গত ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শফিক রেহমানকে আটক করে নিয়ে যায়।

জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেয়া হয় তাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ