জেলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

যানজট
যানজট

ঢাকামুখী গরুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে, গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সেখানে দেখা দেয় সাময়িক যানজট।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হাইওয়ে পুলিশ জানিয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা জুড়ে সড়কে দেখা দিয়েছে যানজট। মঙ্গলবার গভীর রাত থেকে এই মহাসড়কে গাড়ী চলছে থেমে থেমে।

এদিকে, পাটুরিয়ায় ৩টি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন ও কোরবানির পশুর ট্রাক টাঙ্গাইল হয়ে সড়ক পথে ঢাকা আসছে। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন ঈদে ঘরমুখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

এছাড়াও বুধবার সকাল ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজট দেখা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ