জেলার খবর

মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

পশুর হাট
পশুর হাট

ঈদকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ঘুরে দেখে-শুনে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। তাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি। বিক্রেতারাও বলছেন, পশু খাদ্যের দাম বাড়ায় পশুর দামও বেড়েছে।

এদিকে, শেষ সময়েও কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজবাড়ি ও যশোরের খামারিরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাগুরা জেলার ৪টি উপজেলার ১৯টি হাটে জমেছে কোরবানী ঈদের পশু বেচাকেনা। এসব হাটে পশুর পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি রয়েছে ব্যপক সংখ্যক ক্রেতা সমাগম।

বিভিন্ন হাট ঘুরে দর-দাম করে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পশুর দাম গত বছরের তুলনায় বেশি বলে অভিযোগ তাদের।

বিক্রেতারা দাবি, ক্ষতিকর হরমন প্রয়োগ ছাড়া প্রাকৃতিক উপায়ে এসব পশু মোটাতাজাকরণ করা হয়েছে। তবে পশু খাদ্যের দাম বাড়তি থাকায় এবার পশুর দামও কিছুটা বেশি।

হাটগুলোতে নিরাপদ পশু সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি রয়েছে জালনোট সনাক্ত করার ব্যবস্থা।

এদিকে, গত কয়েক বছর ধরে ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় যশোরে ছোট-বড় প্রায় ১১ হাজার খামারে গবাদী পশুর পরিচর্যা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে শেষ সময়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা।

কোরবানির ঈদের স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।

এদিকে, গবাদি পশুর পরিচর্যায় রাজবাড়ীর খামারিরাও এখন ব্যস্ত। এ বছর জেলায় ছোট-বড় আট শতাধিক খামারে প্রায় ২০ হাজার গরু-ছাগল প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। তবে পশু খাদ্যের দাম বাড়ায় লোকসানের আশংকা করছেন খামারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ